1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ

আলফাডাঙ্গায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৯২৯ Time View

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রাজীবের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের চৌরাস্তায় স্থানীয় ব্যবসায়ী, ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কয়েকশত মানুষের দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা তৌকির আহমেদ ডালিম,ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তন্ময় উদ-দৌলা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ তারিকুল ইসলাম, আলফাডাঙ্গা বাজার ব্যাবসায়ী সমিতির নেতা মোঃ বকুল মিয়া, মোঃ আবেদীন শেখ ও মোহাম্মদ আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, রফিকুল ইসলাম রাজীব একজন নিরীহ ও শান্তি প্রিয় মানুষ। বঙ্গবন্ধুকে ভালোবেসে দীর্ঘদিন ছাত্র ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গত ২৪ এপ্রিল বিকেলে তিনি ব্যক্তিগত কাজে আলফাডাঙ্গা বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোঃ জাহিদ হোসেন, মোঃ মামুন, সজীব, শামীম ও তুহিন গং এর নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় নানা অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিতে রাজীবের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রাজীবের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনাটির দৃশ্য আলফাডাঙ্গা থানা ও পৌরসভা নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলে দাবী করেন বক্তার। তারা আরও বলেন, নৃশংস এ ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও এখনো কোন আসামী গ্রেফতার হয়নি। যা খুবই দুঃখজনক। বরং উল্টো শক্তিশালী আসামীপক্ষ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে রাজীব ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে হয়রানির চেষ্টা করছে। মানববন্ধনে  রাজীবের উপর হামলা ও তার নামে বানোয়াট, ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবী করেন এবং একই সাথে দূষ্কৃতিকারীদের শনাক্তে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ঘটনার ভিডিও ফুটেজটি আলামত হিসাবে সংরক্ষণ করার জন্য থানা পুলিশের প্রতি উদাত্ত আহবান জানান। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ ওহিদিজ্জামানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সময় একজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION