1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ

বোয়ালমারীতে যুব অধিকার পরিষদের সংবর্ধনা ও পূর্নমিলনী অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৮১৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দদের সংবর্ধনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী যুব অধিকার পরিষদের আয়োজনে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে শুক্রবার (৬ মে) বিকেলে নবগঠিত উপজেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দদের এ সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার অসংখ্য মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
বোয়ালমারী উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহকারী আহবায়ক ও ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক ডা. মো. বায়েজীদ হোসেন (শাহেদ)। সংবর্ধনা ও পূর্নমিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মো. কাইউম, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. হারুন মিয়া, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক মো. জুয়েল ভান্ডারী, ঢাকা মহানগর (উত্তর) যুব অধিকার পরিষদের কার্যকরী সদস্য মো. আলামিন হোসেন, ফরিদপুর যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাওন মাহমুদ, ফরিদপুর যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন, নগরকান্দা উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মো. ইকবাল হোসেন প্রমুখ। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন মো. জোবায়ের হোসেন। অনুষ্ঠানে নবগঠিত বোয়ালমারী উপজেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION