1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বার্তা মডেল একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে অবস্থিত বার্তা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার ৯ মে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় জাকজমকপূর্ণ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৃধা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম.এম. আলী  আকবর। অতিথিবৃন্দ স্কুলের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।
এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন শেখ আফসার উদ্দিন, মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, বোয়ালমারী গ্রাম ডা. কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডা. মো. সোলায়মান মোল্যা প্রমুখ। এছাড়া দুপুরে প্রেসক্লাব বোয়ালমারী’র গণমাধ্যম কর্মীরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, শিক্ষক মাবিয়া বেগম, আছমা বেগম ও নার্গিস বেগম।
রাতে বার্তা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় স্কুল প্রাঙ্গনে মঞ্চে ‘ফেসবুক’ নামে জনসচেতনতামূলক নাটক মঞ্চায়িত হয়। এলাকার হাজারো দর্শক নাটকটি উপভোগ করেন। নাটকে যারা অভিনয় করেন তারা হলেন মিজানুর রহমান মিন্টু, অনন্যা, ওসমান, ডা. সবুর, আবুল খায়ের মিনা, নুর ইসলাম, আব্দুল, আবদিন, রহিম দেওয়ান, মিজান। নাটকটির রচয়িতা আলী আকবার হোসেন ও পরিচালনায় লেকবার হোসেন বুরো। দিকনির্দেশনায় ছিলেন শেখ মাসুদ রানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION