1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

গোহাইলবাড়ীতে সংঘর্ষে নিহত দুই পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক দেলোয়ার হোসেন

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৮১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত দুই পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক দেলোয়ার হোসেন। সোমবার (০৯ মে) সন্ধ্যায় নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
আমানা গ্রুপ ও লেনদেন বিডি এর পরিচালক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন নিহত আকিদুল শেখ ও খায়রুল শেখের বাড়ি যান এবং নিহত দুই পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন। আর্থিক সহায়তা প্রদানকালে সমাজসেবক মো. দেলোয়ার হোসেন বলেন, নিহত দুই ব্যক্তির এতিম ছেলেদের জন্য দুটি ইজিবাইক কিনে দেয়া হবে। যাতে তারা কারও মুখাপেখি না হয়ে স্বনির্ভর হয়ে সংসারের হাল ধরতে পারে।
তিনি আরো বলেন, আমি আমার সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি । এছাড়া নিহত দুই পরিবারের যোগ্য কোনো সদস্য থাকলে তাকে চাকরী দেয়ার আশ্বাস দেন। তিনি গ্রামের লোকদের প্রতি অনুরোধ করে বলেন, আপনাদের গ্রামের দলীয় কোন্দল বা গ্রুপিংয়ের কারণে অযথা নির্দোষ লোকের নামে মামলা দিয়ে হয়রানি করবেন না। এতে করে এই নিহত পরিবারের মতো আরেকটা নির্দোষ পরিবার ধ্বংস হয়ে যাবে।

সমাজসেবক দেলোয়ার হোসেন বলেন, আমি আজ অসহায় মানুষের পাশে গিয়ে সাহায্য সহযোগিতার যে হাত বাড়িয়ে দিচ্ছি তার সম্পূর্ণ কৃতজ্ঞতা আমার পরম শ্রদ্ধাশীল ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম এর। আমার শ্রদ্ধাশীল মানুষটির জন্য আজ আমি এতো দূরে এসেছি। মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আপনাদের ফরিদপুর এক আসনের দানবীর খ্যাত কাজী সিরাজুল ইসলামের জন্য সবাই দোয়া করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, ঘোষপুর ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহম্মেদ, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব, মধুখালী পৌরসভার কমিশনার কামরুজ্জামান বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION