1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

নিক্সন চৌধুরীর সুস্থতা কামনায় বোয়ালমারীতে যুবলীগের দোয়া মাহফিল

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৯০২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর শারীরিক সুস্থতা কামনায় বোয়ালমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) আছরের নামাজের পর বোয়ালমারী রেলষ্টেশন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক যুবলীগ নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করে এমপি নিক্সন চৌধুরীর আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা, চৌধুরী রায়হান রকি, পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম আহাদ, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, হাফিজ উদ্দিন, মহিউদ্দিন মাহি, জাহাঙ্গীর, আকাশ, সেলিম, ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিরুল ইসলাম পলাশ, ছাত্রলীগ নেতা সুজন প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ মে) এমপি নিক্সন চৌধুরী তাঁর গুলশানের বাসা থেকে বনানী যাওয়ার পথে হঠাৎ অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর এনজিও গ্রাম করার পর তাঁর হার্টে একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিক চিকিৎসকদের পরামর্শে হার্টে রিং পরানো হয়।
এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা বলেন, “ বাংলাদেশ আওয়ামী যুবলীগের অহংকার এমপি নিক্সন চৌধুরী বর্তমানে বেশ সুস্থ আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনি যেন শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন”।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION