1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বোয়ালমারীর নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৭০৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের জুলুম ও নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। রবিবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের কোর্ট প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। উক্ত কর্মসূচিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু’র নেতৃত্বে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক চৌধুরী নায়াবা ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম কাইয়ুম, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করেছে। কিন্তু আগামী ২০২৩ সালের সংসদ নির্বাচনে তাদের ভোট চুরির মেশিন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করতে দেয়া যাবে না। দেশে অবশ্যই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য তাদের বাধ্য করা হবে।

তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার কথা বলেন এবং এই সরকারের পতন ঘটাবে বলে জানায়।

বোয়ালমারী পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, জাহাঙ্গীর আলম কালা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ও কাউন্সিলর আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, ফরিদপুর জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহবায়ক মাহফুজ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION