1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭৪১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মে) সকালে ময়েনদিয়া- ফরিদপুর সড়কের দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা কাজ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে মরদেহটি দেখতে পায়। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ফসলি মাঠের পানি কাদায় লাশটি দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় বস্তাবন্দী অবস্থায় পড়ে ছিলো।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, মরদেহটি অর্ধগলিত, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি টিম এসেছেন, তারাও কাজ করছেন। এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে তারাও পৌঁছাবে। ময়নাতদন্ত হলে তারপরই মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক আলামত সংগ্রহের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION