1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু

এতিমদের মাঝে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র রাইস কুকার ও মৌসুমী ফল প্রদান

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৭৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার সামনে অবস্থিত বাইতুল মা’আরিফ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র পক্ষ থেকে রাইস কুকার ও মৌসুমী ফল প্রদান করা হয়েছে। এতিমখানাটির মুহতামিম মুফতী আব্দুল্লাহ ফরিদপুরী ও এতিম শিশু শিক্ষার্থীদের নিকট শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় রাইস কুকার ও মৌসুমী ফলগুলো প্রদান করেন বন্ধু সংঘের নেতৃবৃন্দ ও সদস্যরা। ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি দুলু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব এবং সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাফিজুর রশিদ লুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. বুলবুল শাহনেওয়াজ টুলু, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, কোষাধ্যক্ষ মো. চুন্নু শেখ, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহদপ্তর সম্পাদক মো. খায়রুল আলম, সদস্য একে আজাদ মুক্ত মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাজ্জাদ রহমান লাবলু, মো. বাদশা মোল্যা, বরুন দত্ত, প্রণব রায়, শ্রীধাম কর, জোর্তিময় পাঠক, মো. সেলিম মিয়া, মো. শিমুল মিয়া, মো. রাকিব হোসেন, মো. মতিয়ার রহমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বন্ধু সংঘের সভাপতি দুলু চৌধুরী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে দাড়ানোসহ এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান বন্ধু সংঘের সদস্যরা।
‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে বন্ধু সংঘ প্রতিশ্রুতিবদ্ধ। বিত্তবানরা এগিয়ে আসলে এ সমাজ হবে অভাব ও দারিদ্রমুক্ত। সে লক্ষ্যেই আমাদের সংগঠনের প্রতিটি সদস্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION