1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে প্রশিক্ষণ শেষে জামায়াতের কর্মী হলেন ১৩২ জন বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বোয়ালমারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬৬৯ Time View

আব্দুল্লাহ আল মামুন (রনী) : আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি- জামায়াত, ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শনিবার (৪ জুন) বিকেল ৪ টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় ডাকবাংলো থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মো. ওবায়দুর রহমান মৃধা প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে মো. শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি-জামায়ত ও ছাত্রদল ৭৫ এর কলঙ্কিত ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছে। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের এখনই রুখে দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তিকে প্রতিহত করা হবে। বোয়ালমারীতে বিএনপি-জামায়াতের কোনো নৈরাজ্য মেনে নেয়া হবে না, যুবলীগের নেতাকর্মীরা তা মেনে নেবে না। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION