1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ামারীতে জমিজমা নিয়ে বিরোধের জের বৃদ্ধকে কুপিয়ে জখম

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬২০ Time View
Exif_JPEG_420

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলজোড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হান্নান বিশ্বাস নামে একজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. হান্নান বিশ্বাস।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের মো. হান্নান বিশ্বাসের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের বিবাদী মো. জাফর বিশ্বাস, মো. জহুর বিশ্বাস, রাজীব মোল্যা, শামীম বিশ্বাস, হাফিজুর বিশ্বাস, রমজান বিশ্বাস গং এর সাথে পূর্ববিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে গত ৬ জুন বিকেলে হান্নান বিশ্বাস বাড়ি থেকে পাশ্ববর্তী মালিখালী বাজারের উদ্দেশ্যে বের হয়ে নবু খাঁ’র বসতবাড়ির নিকট পৌছালে পূর্বে থেকে উৎপেতে থাকা উল্লেখিত আসামিরা তার উপর হামলা চালায়। আসামিরা দেশীয় অস্ত্র রামদা, দা, হাতুড়ি, লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় হান্নান বিশ্বাসের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় হান্নান বিশ্বাসকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ১০ জুন মো. হান্নান বিশ্বাস বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ডহরনগর ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক মো. মুক্তার হোসেন বলেন, বোয়ালমারী থানায় একটি রিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে সে অভিযোগ ফাঁড়িতে হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে রয়েছে। সত্যতা যাচাই করে দোষিদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION