1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু

হাসামদিয়ার চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭৮০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ার কয়েকজন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ফরিদপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছে এলাকাবাসী। বুধবার (২২ জুন) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগটি দেয়া হয়। অভিযোগে পাপ্পু সাহা, শামিম খন্দকার, মোজাফফর, মাসুদ বিল্লাহ, রুবেল, ময়নুদ্দিন মোল্যা, আছাদ খন্দকারসহ এলাকার প্রায় অর্ধশত লোক স্বাক্ষর করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাসুদ শেখ (৩০), শাজাহান শেখ (৩৫), সাদ্দাম শেখ (১৮), কালু শেখ (২৫) দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবার ব্যবসা ও এলাকার সংখ্যালঘু সনাতন ধর্মালম্বীদের কাছে চাঁদা দাবী করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ বিভিন্নভাবে অত্যাচার করে। তাদের কারণে এলাকার যুব সমাজ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে ৩টি চাঁদাবাজী ও ৩২৬ ধারার মামলাসহ মাদক রয়েছে। মামলা তুলে না নিলে বাদীকে বিভিন্ন ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিবাদীদের কারণে এলাকার সংখ্যালঘু সম্প্রদায় ও মামলার বাদীপক্ষ জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছে। তদন্ত পূর্বক উল্লেখিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সংখ্যালঘু সনাতন ধর্মীলম্বীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION