1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের হাতে সংবাদকর্মী লাঞ্ছিত বিচার দাবীতে আন্দোলনের ডাক

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬৬৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদের ঔদ্ধত্যের শিকার হয়েছেন স্থানীয় ৩ গণমাধ্যম কর্মী। বেআইনিভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে বক্তব্য চাওয়ায় তিনি ক্যাডার বাহিনী দিয়ে হেনস্তা করেছেন দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি এস,এম রুবেল,সাপ্তাহিক মানব দর্পণের সম্পাদক তারিকুল ইসলাম ও স্টাফ রিপোর্টার মুকুল কুমার বোসকে। রবিবার (২৫ জুলাই) দুপুরের এ ঘটনায় একই দিন সন্ধ্যায় জরুরী সভা ডেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন বোয়ালমারীর সাংবাদিক সমাজ। জানা যায়, সরকার নির্ধারিত অফিস বাদ দিয়ে ভিন্ন জায়গায় বসে পরিষদের কার্যক্রম চালানো, টি, আর, কাবিখা প্রকল্পে, ভাতার কার্ড বিতরণে, ট্যাক্স আদায়ে ও সনদ প্রদানসহ পরিসেবার বিভিন্ন খাতে চেয়ারম্যান কামালের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠায় তা সরাসরি অনুসন্ধানে নামেন ওই তিন সংবাদকর্মী। তারা মাঠ পর্যায়ে তথ্যা অনুসন্ধানের কার্যক্রম শেষে চেয়ারম্যান কামাল আহমেদের বক্তব্য চাইতে গেলে তিনি তেলে-বেগুনে জ্বলে উঠেন। সাংবাদিকদের নিয়ে কটু মন্তব্য করেন। সেই সাথে ফোন করে ডেকে আনেন একদল যুবককে। যারা এলাকায় চেয়ারম্যানের ক্যাডারবাহিনী হিসাবে পরিচিত। এই বাহিনীর সদস্যরা তিন সাংবাদিককে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে সংবাদকর্মীদের শার্টের কলার ধরে তর্জনী তুলে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকী-ধামকী ও ভয়ভীতি দেখায় ক্যাডারের দল। বলা হয়-কামাল চেয়ারম্যানের নামে আজেবাজে কিছু লিখলে মিথ্যা চাঁদা বাজি দিয়ে তোদের জেলে ভরে দেয়া হবে। সাবধান হয়ে যা। এরপর তিন সাংবাদিককে এক কাতারে দাড় করিয়ে তাদের ছবি ও ভিডিও ধারণ করে বলা হয়-শুধু মামলা নয়, চাঁদাবাজ হিসাবে এই ছবি ছেড়ে দেয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সন্ত্রাসীদের এই নির্দয়, অশোভন, ঔদ্ধত্যপূর্ণ আচরণে হতভম্ব হয়ে যান তিন সাংবাদিক। এরপর সংবাদ পেয়ে সেখানে লোকজন জড়ো হতে থাকলে সাংবাদিকদের ছেড়ে দিয়ে গা ঢাকা দেয় চেয়ারম্যান কামালের ক্যাডার বাহিনী। এ ঘটনায় সন্ধ্যার পর এক জরুরি সভায় মিলিত হন গণমাধ্যমকর্মীরা। পৌর মেয়র সাংবাদিক সেলিম রেজা লিপনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডঃ কোরবান আলী, বাংলাদেশ প্রতিদিনের লিয়াকত হোসেন লিটন, সমকালের কাজী আমিনুল ইসলাম, সকালের সময়ের মোঃ জাকির হোসেন, ঢাকা টাইমস এর আমীর চারু বাবলু, আমাদের সময়ের খান মোস্তাফিজুর রহমান, যমুনা টিভির মহব্বত চৌধুরী, কালের কন্ঠের মোঃ নুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সিদ্ধান্ত হয়-চেয়ারম্যান কামালকে বয়কট করে তার সমস্ত ইতিবাচক সংবাদ পরিহার এবং নেতিবাচক খবরাখবর অধিক গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রকাশ করা। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের বরাবর অভিযোগ দায়ের এবং এ বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION