1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১২ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে  বোয়ালমারী থানা পুলিশ । বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বিশ্বাসপুর গ্রামের  বাবুল শেখের ছেলে  আব্দুল কুদ্দুস (২৪) ও সিরাজগঞ্জ  জেলার উল্লাপাড়া উপজেলার লাইড়ি-মোহনপুর গ্রামের আব্দুল সত্তার খানের ছেলে জুয়েল খান(৩৬)।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক মো. মামুন ইসলাম ও উপ-পরিদর্শক উত্তম কুমার সেনের নেতৃত্বে  পুলিশের একটি দল উপজেলার বিশ্বাসপুর গ্রামে অবস্থিত বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখের ইটভাটার পশ্চিম পাশে আক্তার মোল্যার বাড়ি অভিযান পরিচালনা করে গাঁজার ৮টি প্যাকেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম,  মোবাইল ফোন ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. মামুন ইসলাম জানান, আটককৃত দুইজনের মধ্যে জুয়েল খান  পেশাদার মাদক ব্যবসায়ী। সে সিরাজগঞ্জ থেকে এই এলাকায় এসে ভাড়াবাড়িতে থেকে বেশ কিছুদিন ধরে বোয়ালমারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী এলাকায় আরও মাদককারবারি রয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বলেন – আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION