1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিমিয়

  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর মেয়র ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সেলিম রেজা লিপন, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক মো. মুরশিদ আহমেদ সিকদার (লিটু), দৈনিক আমার সংবাদের ফরিদপুর জেলা প্রতিনিধি এনকেবি নয়ন। ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন দৈনিক পুনরূত্থানের বার্তা সম্পাদক মিজান-উর-রহমান, কালের কন্ঠ প্রতিনিধি এমএম নুর ইসলাম, যমুনা টিভি ও মানবকন্ঠ প্রতিনিধি মো. মুহব্বাত জান চৌধুরী, বাংলাদেশের খবর প্রতিনিধি এমএম জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, চ্যানেল এসটিভি প্রতিনিধি মো. ইলিয়াস মোল্যা, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, গণমুক্তি প্রতিনিধি বিপ্লব আহমেদ, সাপ্তাহিক মানবদর্পণের সম্পাদক তারিকুল ইসলাম, ভোরের দর্পণ প্রতিনিধি এসএম রুবেল, আজকের সংবাদ প্রতিনিধি টুটুল বসু, বাংলাদেশ সংবাদ প্রতিনিধি মুকুল বোস, দৈনিক উৎসব চিত্র প্রতিনিধি মো. আলমগীর কবির, আশ্রয় প্রতিদিন প্রতিনিধি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে যারা জড়িত আমি তাদের সবাইকে সম্মান করি। আমি বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন করে একটি আধুনিক উপজেলা হিসেবে বোয়ালমারীকে গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION