1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দূর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক উত্তম কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা পরিদর্শক তদন্ত আবু তাহের, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রফেসার রবিন লস্কার, প্রেসক্লাব বোয়ালমারী সভাপতি এ্যাড. কোরবান আলী, যমুনা টিভির বোয়ালমারী প্রতিনিধি মুহাব্বতজান চৌধূরী, অয়ন বাগচী প্রমূখ। অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলার ১২৫টি মন্দিরের দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বোয়ালমারীতে অনুষ্ঠিত পূজা মন্ডপ সমুহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া কোন অপ্রতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION