1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিক্ষার্থী নিহত

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫২৯ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে রিফাত শেখ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। নিহত রিফাত শেখ ময়না ইউনিয়নের গৌরীপুর গ্রামের রবিউল শেখের ছেলে। সে উপজেলা গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
২৮ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোহাইল বাড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেফ্রিজারেটর ম্যাকানিক সিরাজুল ইসলাম মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত সিরাজুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।
নিহতর চাচা গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন জানান, রিফাত পড়া-লেখার পাশাপাশি আপন বোন জামাই সিরাজুল ইসলামের রেফ্রিজারেটর মেরামতের দোকানে কাজ শিখত। শুক্রবার বেলা ১১ টার দিকে সিরাজ ও তার শ্যালক রিফাত দোকানে একটি ফ্রিজ মেরামত করছিলো। এ সময় আগে থেকে খুলে রাখা একটি ফ্রিজের কম্প্রেসারে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে কম্প্রেসারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের শব্দে ছুটে এসে দেখি দোকানের সামনের অংশে মৃত রিফাত পড়ে আছে। বিস্ফোরিত কম্প্রেসারের অংশ তার মাথার আঘাত হানায় তার মাথার মগজ বেড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে। কম্প্রেসারের একটি অংশের প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা মারাত্মক আহত সিরাজুল ইসলামকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, আহত সিরাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর রিফার্ড করা হয়েছে।
বোয়ালমারী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. কাজী আবুল বাশার বলেন, দুঘর্টনায় মৃত্যুর খবর ঘটনাস্থলে এসে মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বাচ্চু মোল্যার জিম্মায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION