1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীর কৃষিবিদ মাতিনুর রহমান পেলেন আইইউবিএটি সফল উদ্যোক্তার সম্মাননা

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীর কৃতি সন্তান, কৃষি উদ্যোক্তা, ইনসাফ সীডস লিমিটেড এর পরিচালক কৃষিবিদ মাতিনুর রহমান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে এ বছর সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন।

গত ৩১ অক্টোবর ঢাকা উত্তরায় আইইউবিএটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি অনুষদ মিলনায়তনে কৃষি অনুষদের উদ্যোগে এক আওড়াম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন কৃষিবিদ ড. মোঃ শহিদুল্লাহ, আইইউবিএটি কৃষি অনুষদের কোর্ডিনেটর কৃষিবিদ ড. ফারজানা সুলতানা প্রমুখ।

কৃষিবিদ মাতিনুর রহমান উপজেলার পৌরসভার ১ ওয়ার্ডের গুনবহা গ্রামের সম্ভ্রান্ত মিয়া পরিবারের আতিয়ার রহমান মিয়ার ছেলে। তিনি ২০১৫ খ্রিষ্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদ থেকে বিএসসি এগ্রিকালচার পাশ করেন। পড়াশোনা শেষ সরকারি -বেসরকারি বিভিন্ন সংস্থায় চাকুরির সুযোগ পেয়েও সে সুযোগ গ্রহণ না করে কৃষি ও কৃষকগোষ্ঠীর উন্নয়নে আত্মনিয়োগ করেন তিনি। নিজ উদ্যেগে গড়ে তুলেন ‘ইনসাফ সীডস লিমিটেড’ নামে একটি কৃষি বীজ উৎপাদন ফার্ম। একই সাথে স্থানীয় কৃষকদের আধুনিক কৃষিকাজে উদ্বুদ্ধকরণে গড়ে তুলেছেন গবেষণাগার ও কৃষি সমিতি। সেই সাথে বোয়ালমারীতে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন কারি প্রতিষ্ঠান ‘জানা মডেল ফার্মের’ বিষমুক্ত, নিরাপদ খাদ্য প্রকল্পের প্রধান পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন- মাতিনুর রহমান একজন সফল উদ্যোক্তা, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষির উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন, এ ব্যাপারে আমরা তাকে সার্বিক সহযোগিতা করে আসছি। তার এ সাফল্য বোয়ালমারীর কৃষি ও কৃষকগোষ্ঠীর উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION