1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

বিএনপির নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫৭৪ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোয়ালমারী উপজেলা শাখা কার্যালয়ে ২৩ নভেম্বর বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেসব্রিফিং দেন। তারা বলেন, বোয়ালমারী চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মিত মুরাল কে বা কাহারা ভাংচুর করেছে বলে আমরা জানতে পেরেছি। কেউ কেউ এই ব্যাপারে বিএনপিকে নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিএনপি কখনো এই ধরনের সন্ত্রাসী, হীন, জঘন্য কাজের সাথে জড়িত নয়। আমরা এই ধরনের কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এছাড়া ওই স্থানটিকে সি সি ক্যামেরার আওতায় এনে কড়া নিরাপত্তার ব্যবস্থার আহবান জানান যথাযথ কর্তৃপক্ষের নিকট।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মিনাজুর রহমান লিপন, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসেন, জাসাসের সভাপতি শাহিন আনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. দেলোয়ার হোসেন, সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা গোলাম রসূল বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান বকুল, পৌর মৎস্যজীবিদলের সভাপতি মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজামান তপু, ছাত্রদল নেতা ওমর ফারুক, অর্থী, আকাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন অনিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION