1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ময়না ইউপি নির্বাচন থেকে সরে দাড়ালেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নাসির মোঃ সেলিম

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫০৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে ময়না ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালেন বিদ্রোহী প্রার্থী বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়না ইউনিয়নের ৩বারের নির্বাচিত চেয়ারম্যান নাসির মোঃ সেলিম। সোমবার (২০/১২/২১) অপরাহ্নে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর ২০২১ ইং রোজ রবিবার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে নিজ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী পলাশ বিশ্বাসকে নির্বাচনে জয়লাভ করানোর লক্ষ্যে নির্বাচন থেকে সরে দাড়ান তিনি। সংবাদ সম্মেলনে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়না ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, ‘আমি ছাত্র জীবনে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। দীর্ঘ তিন টার্ম ধরে সফলভাবে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে আবেগের বশবর্তী হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আমি আমার নিজের ভুল বুঝতে পেরে দলের বৃহত্তর স্বার্থে জননেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আসন্ন ইউপি নির্বাচন থেকে সরে দাড়ালাম এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী পলাশ বিশ্বাসকে বিজয়ী করার লক্ষ্যে সকল ধরনের নির্বাচনী কাজে অংশগ্রহণের মাধ্যমে সর্বশক্তি দিয়ে কাজ করার অঙ্গিকার করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মান্নান মোল্যা, ময়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী ও ময়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী পলাশ বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION