1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে ইটভাটা কর্তৃপক্ষের সড়ক পরিস্কার

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৬৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ইটভাটার মাটিতে নষ্ট হওয়া সড়ক পরিস্কার করলেন ইটভাটা কর্তৃপক্ষ। উপজেলার সৈয়দপুরে অবস্থিত আরএমএস ব্রিক্স কর্তৃপক্ষ মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০ টা থেকে এ সড়ক পরিস্কার কার্যক্রম শুরু করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুরে অবস্থিত আরএমএস ব্রিক্স কর্তৃপক্ষ এর ৫/৭জন শ্রমিক সড়ক পরিস্কারে ব্যস্ত সময় পার করছেন। ইটভাটায় মাটি আনা-নেয়ার সময় মাটি পড়ে নষ্ট হওয়া সড়কে পানি, শাবল, ঝাড়–, খুন্তা দিয়ে পরিস্কার করা হচ্ছে। এছাড়া পাশ্ববর্তী সোতাশী এলাকার এমএসআর ব্রিক্স ও সৈয়দপুরের গেøাডেন ব্রিক্সে একই কায়দায় চলছে সড়কে পড়ে থাকা মাটি অপসারণের কাজ।
সড়ক পরিচ্ছন্ন কাজে নিয়োজিত শ্রমিক মো. ইমামুল বিশ্বাস বলেন, ইটভাটায় মাটি বহনের সময় সড়কের ওপর উচ্ছিষ্ট মাটি পড়লে সাথে সাথে খুন্তা, শাবল দিয়ে মাটি উঠিয়ে পানি ঢেলে সড়ক পরিস্কার করা হয়। প্রতিদিন সড়ক পরিস্কার করতে ৩/৪ জন শ্রমিক নিয়োজিত থাকে। তারা শুধু সড়কের মাটি অপসারণ ও সড়ক পরিস্কারের কাজ করে।
এমএসআর ব্রিক্সের মালিক আমিনুল ইসলাম বাবলু বলেন, উপজেলা প্রশাসনের নিদের্শনা মোতাবেক সড়ক পরিস্কার রাখতে কয়েকজন শ্রমিক নিয়োজিত করা হয়েছে। ভাটায় মাটি বহনের সময় সড়কের উপর কাদামাটি পড়লে তারা সাথে সাথে পানি দিয়ে পরিস্কার করেন।
বোয়ালমারী ইটভাটা মালিক সমিতির সভাপতি শ্যামল সাহা বলেন, ইট তৈরী করতে মাটির প্রয়োজন। তবে সে মাটি বহনের সময় কিছু উচ্ছিষ্ট মাটি সড়কে পড়ে থাকে। ইটভাটার আশপাশের সড়কের সেই মাটি অপসারণ ও সড়ক পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক শ্রমিক নিয়োগ করে সড়ক পরিস্কার করা হয়। এখন থেকে প্রতিনিয়ত প্রতিটি ইটভাটার সামনের সড়ক মনিটরিং করে সড়কে পড়ে থাকা মাটি অপসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION