1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বাড়িতে মিললো চোরাই মোটরসাইকেল

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪২৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও তার স্বজনের বাড়ি থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওই আওয়ামী লীগ নেতার নাম মফিজ মোল্লা। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি। আর বাকি যাদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তারা হলেন মফিজ মোল্লার ভাই সোহেল মোল্যা এবং চাচাতো ভাই মোস্তাক মোল্লা।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান সোহেল ও তার সঙ্গীরা।

স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি। আমার জানামতে মোটরসাইকেলগুলো চোরাই না। তাদের ক্রয় করা। এছাড়া তিনটি মোটরসাইকেলের কাগজপত্র আছে। তারপরও বিষয়টি প্রশাসন ভালো বলতে পারবে।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মফিজ মোল্লার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুর রহমান বলেন, এসআই আব্দুল লতিবের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION