1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস-আত্মসংযমের মাস- আব্দুর রহমান

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬৫৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, ইফতারের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের এক জায়গায় একত্রিত করেছেন। রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস। আত্ম সংযমের মাস। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে, একে অপরের পাশে দাঁড়াবো এটাই আমাদের পরম ধর্ম। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন; হে ফেরেশতাগন দেখো খাবার সামনে রেখে আমার বান্দারা বিনা হুকুমে এক লুকমাও খাবার মুখে দিচ্ছেনা। যেখানে তোমরা মানুষ সৃষ্টির বিরোধীতা করেছিলে! এজন্যই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আমি সৃষ্টি করেছি। আমরা ধর্ম বিশ্বাসের জায়গা থেকে নামাজ, রোযা, হজ্জ্ব পালন করবো। আখিরাতের জন্য দুনিয়াতেই যার যার কাজ করে যাবো। তিনি আরো বলেন, আপনারা আমাকে দুই-দুইটি নির্বাচনে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি কারো আমানতকে খেয়ানত করি নাই। আপনাদের কথায় বুঝা যায় এই জনপদের মানুষ গত চার বছরে উন্নয়নে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি প্রধানমন্ত্রী থাকলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এলাকার উন্নয়নের অংশীদার হিসেবে শেখ হাসিনার পাশে আমি থাকতে পারি আপনাদের কাছে সেই দোয়াই প্রত্যাশা করি। আজ শনিবার সন্ধ্যার আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী হিরু মুন্সির আয়োজনে ইফতার মাহফিলে আব্দুর রহমান এ কথাগুলো বলেন। ইফতার মাহফিলে সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা পরিষদ সদস্য ফারুক খান, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, জেলা যুবলীগের সদস্য সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, মাদ্রাসার কোরআনের পাখিরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাতৈর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহামুদ হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION