1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কোন্দলে জর্জরিত বিএনপির একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৫৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে স্থানীয় অপর বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে ইঙ্গিত করে বলেন, ‘জাতীয় পার্টির নেতাদের কারণে আজ আমাদের এই অবস্থা। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে এক দফা আন্দোলন হবে। ওই আন্দোলনে আপনাদের সকলকে শরীক হতে হবে।’
ফরিদপুরের বোয়ালমারীতে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা দলীয় কোন্দলে জর্জরিত বিএনপির একাংশের ইফতার মাহফিলে খন্দকার নাসিরুল ইসলাম এসব কথা বলেন।
ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছোলনা গ্রামের মো. ছিদ্দিকুর রহমানের বাড়িতে। এর আগে প্রশাসন ও নির্ধারিত অনুষ্ঠানস্থলের কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দুই দফায় স্থান পরিবর্তন করতে হয়। ওই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির একাংশ।
জানা যায়, উপজেলা বিএনপির ব্যানারে স্থানীয় বিএনপির একাংশের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় পৌর সদরে অবস্থিত জর্জ একাডেমি চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিএনপির দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের উপস্থিত থাকার কথা ছিল।
গত কয়েকদিন ধরে বিএনপির একাংশ কর্তৃক প্রচারণা চালানো ওই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান প্রথমে বোয়ালমারী জর্জ একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর অনুষ্ঠানস্থল পরিবর্তন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহার মালিকানাধীন পৌর শহরের কামারগ্রামে ওই অনুষ্ঠান করার প্রস্তুতি নিলে সেখানে থানা প্রশাসনের অনুমতি মেলেনি। পাশাপাশি বিএনপির শাহ জাফরপন্থী গ্রুপকেও ইফতার ও দোয়া মাহফিল পন্ড করতে শহরের বিভিন্ন স্থানে মহড়া দিতে দেখা যায়। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের বাসভবনে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্ব করেন।
এডভোকেট মো. সিরাজুল ইসলাম স্থানীয় সাবেক সাংসদ শাহ জাফরকে ইঙ্গিত করে বলেন, ‘তার আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। আমি অনেক প্রতিকূলতার মধ্যে রাজনীতি করছি। আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক। বিএনপিতে কোন বিভেদ নেই।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্বাস মিয়া, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, বোয়ালমারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, পৌর কৃষকদলের আহবায়ক বজলুল করিম চাঁদ, সদস্য সচিব সরোয়ার হোসেন দুলু চৌধুরী, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম মানিক,  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন সালেহ রুবেল প্রমুখ।
প্রসঙ্গত: উপজেলা বিএনপির অপর অংশের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর। সম্প্রতি বোয়ালমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে টানাপোড়েনের ফলে দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলাম শাহ জাফরের পক্ষ ত্যাগ করে খন্দকার নাসিরুল ইসলামের সাথে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION