1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

অসহায় ও দুঃস্থদের মাঝে বন্ধু সংঘের ঈদ উপহার বিতরণ

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫১১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন বন্ধু সংঘ বোয়ালমারী। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নিজস্ব অর্থায়নে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহারের মধ্যে ছিল পোলার চাল, চিনি, দেশি মসুর ডাল, তেল, সেমাই ও গুড়া দুধ। এছাড়া একইদিন বন্ধু সংঘ বোয়ালমারীর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে আহত খান মো. রফিকুল ইসলাম কাদের, কিডনীজনিত সমস্যায় অসুস্থ জাফর মিয়া, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বোয়ালমারী বার্তা বিক্রেতা তারা মিয়া ও বাইতুল মা’আরিফ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলাম তুহিন, সহসভাপতি মহিদুল ইসলাম মহু, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ মুক্ত মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বুলবুল শাহনেওয়াজ টুলু, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, কোষাধ্যক্ষ মো. চুন্নু শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিবনাথ দাস মানিক, সদস্য বিষ্ণু দাস, শফিকুল ইসলাম চপল, জামিল প্রমুখ।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে বন্ধু সংঘ প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব অর্থায়নে শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION