1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মুশা মিয়ার মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৭৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া স্থানীয় সংবাদকর্মীদের সাথে সাথে মতবিনিময় করেছেন। বুধবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় বিলাসী শপিং সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যার সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. জাফর বিশ্বাস, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, আওয়ামীলীগ নেতা মো. মাসুদুর রহমান মাসুদ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শরীফ মো. বাকের ইদ্রিস, যুবলীগ নেতা মাহামুদুন্নবী মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনিচুজ্জামান আনিস প্রমুখ।
মতবিনিময়কালে এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, আমি ২৯ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন দেন, তাহলে আমি আশা করি বিপুল ভোটে জয়লাভ করবো।
তিনি আরো বলেন, সাধারন মানুষ চায় এমপির কাছে এসে তাদের সুখ দুঃখের কথা বলবে। আমি এমপি নির্বাচিত হলে সব শ্রেণীর মানুষ আমার সাথে যেকোনো সময়ে দেখা করতে পারবে। তাদের সুবিধা-অসুবিধার কথা বলতে পারবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেন, তাহলে বিগত বছর গুলোর মত তাকে সমর্থন দিয়ে এমপি বানিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION