1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

বোয়ালমারীতে বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নেয়া পকেটমার গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৮১ Time View

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বিয়ে বাড়িতে বরযাত্রী বেশে কনের বাড়িতে প্রবেশের সময় খুবই কৌশলের সাথে অতিথিদে পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিতো তারা। এমনভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান থেকে অসংখ্য ব্যক্তি মোবাইল ফোন খুঁইয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেও রেহাই মিলছিল না।
সবশেষে গত বোয়ালমারীর সাতৈর এলাকায় জনৈক হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে এভাবে বেশ কয়েকজনের মোবাইল হাতিয়ে নেয়ার পরে লিখিত অভিযোগ দেয়া হয় থানায়। এরপর দীর্ঘ সময় রাতদিন কঠোর পরিশ্রম করে আর ঘাম ঝড়িয়ে বোয়ালমারী থানার পুলিশ এই চক্রের এক হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আর এর মাধ্যমে বেরিয়ে এসেছে এই অভিনব পকেটমার চক্রের সন্ধান। এই চক্রের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার ওই যুবকের নাম কালন শেখ ওরফে সজীব (৩৩)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক তন্ময় চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে জানান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলামের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে মুকসুদপুর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে হাবিবুর রহমানের করা মামলায় আদালতে চালান করা হয়েছে।
তিনি জানান, বোয়ালমারীতে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে এই চক্রটি মোবাইল মেরে দিয়েছে। বিয়ে বাড়িতে যখন বর প্রবেশ করে, তখন খুবই কৌশলে তারা বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নিতো। ফেসবুকে অনেকসময় এসব ঘটনা উঠে আসতো। তবে এর মধ্যে সর্বশেষ গত শুক্রবার হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনাটি অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। সেই মামলার তদন্তে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। এই চক্রে এ পর্যন্ত তিনজনের সন্ধান পাওয়া গেছে। তাদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার এই চক্রের অন্যতম হোতা কালন শেখ ওরফে সজীবকে গ্রেফতারের পর এসআই তন্ময় চক্রবর্তী গ্রেফতার পূর্ব অনুসন্ধান কার্যক্রমের একটি দুর্বিষহ কষ্টকর এক অভিযানর বর্ণনা তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি বলেন, তিনদিন এই বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, তথ্য প্রযুক্তির সহযোগিতা ছাড়াই এই মোবাইল চোরকে ধরতে সক্ষম হই।
এসআই তন্ময় লিখেছেন, আমাদের অভিযানটা অনেকটা থ্রিলিং এবং সিনেমাটিক ছিল। সারাদিন বৃষ্টি হয়েছে, ভ্যানে করে, অটোয় চড়ে, কখনো বিদ্যুৎ অফিসের লোক সেজে, কখনো কিস্তিওয়ালা সেজে আমরা চোরের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছি। রাতের অভিযানে মেহগণি বাগানে কাদার মধ্যে আমি স্লিপ কেটে আছার পর্যন্ত খেয়েছি, ছিলো একদম তীরে গিয়ে আসামিকে না পাওয়ার ভয়, তবুও সময় ফেরে, পরিশ্রম বৃথা যায় না। আমাদের চেষ্টা হয়তো পরম করুনাময় দেখছিলেন, তাই হয়তো তিনি সহায় ছিলেন। অবশেষে মুকসুদপুর এলাকায় টানা একঘণ্টা অভিযান পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ কাজে শুধু তেল খরচে সহায়তার জন্য তিনি মাইক্রোবাসের ড্রাইভার হুমায়ুন এবং দুইদিন সাথে থেকে সহায়তা করার জন্য নাজমুল হাসান তুহিনকেও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION