1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভাইস-চেয়ারম্যান হলেন আবুল বাশার বিপ্লব

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আবুল বাশার বিপ্লব। গত ১৯ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ (লন্ডন) ও দপ্তর সম্পাদক মো. মানিকুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠনটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, ‘জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে মহান স্বাধীনতা ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে ফ্যাসিস্ট বাকশালী সরকারের দু:শাসনের বিরুদ্ধে ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দলের জন্য সক্রিয় ভূমিকা পালন করবেন’।

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মো. আবুল বাশার বিপ্লব বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি করে আসছি। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশকে এগিয়ে নেয়ার নেতৃত্বে সামিল হতে চাই। জাতীয়তাবাদী শক্তির সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই।

অপরদিকে সাবেক এই ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর রাতে উপজেলা জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কাজী জাকারিয়ার নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION