1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

দেশকে স্থিতিশীল রাখতে ইসলামী দলের কোন বিকল্প নেই- মুফতী শারাফাত হোসাইন

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-১ আসনের মনোনীত প্রার্থী মুফতী শারাফাত হোসাইন বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে ইসলামী দলের কোন বিকল্প নেই। গত ১৭ বছরে যারা ভোট দিতে পারেন নাই সেই সমস্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সচেতন হবেন। বিশেষ করে তরুণ সমাজকে আগামী বাংলাদেশ গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, জাতীয় পার্টিও দেখছেন এবার ইসলামী দল খেলাফত মজলিসকে একবার সুযোগ দিন।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠ থেকে কয়েকশত গাড়ী বহর নিয়ে ফরিদপুর ১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কে হুক খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত উঁচিয়ে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণার পথসভায় বক্তব্য রাখেন এবং ভোটারদের মাঝে রিক্সা প্রতীকের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর ২ আসনের সম্ভাব্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা সভাপতি ও ফরিদপুর ৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ফরিদপুর জেলা কমিটির সেক্রেটারি মুফতি আবু নাসির, বোয়ালমারী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি রওশন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, মধুখালী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এহসান আলী, সহ-সভাপতি কবির বিন সাঈদ, আলফাডাঙ্গা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আহসানুল্লাহ, বোয়ালমারী পৌরসভার সভাপতি মুফতি তৈয়্যাবুর রহমান, বোয়ালমারী যুব মজলিসের সাবেক সভাপতি ও বোয়ালমারী শাখার সহ-সভাপতি মুফতি আবু মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা ফরহাদ হোসাইন, শ্রমিক মজলিসের সভাপতি মুফতি নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কামরুজ্জামানসহ তিন উপজেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজে মাঠে কর্মী সম্মেলন উপলক্ষে এক জনসভায় মুফতী শারাফাত হোসাইনকে ফরিদপুর-১ আসনের প্রার্থীতা ঘোষণা করেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION