1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমির পেঁয়াজ তুলে নেয়ার অভিযোগ

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দীঘিরপাড় গ্রামে এক দরিদ্র কৃষকের জমির পেঁয়াজ তুলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে। সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া তার লোকজন দিয়ে ৬০ শতাংশ জমির পিঁয়াজ তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন একই ইউনিয়নের রাখালতলি গ্রামের কৃষক মো. রুহুল আমিন ফকির।
রবিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের নিকট বৃদ্ধ কৃষক রুহুল আমিন দাবি করেন, তার পরিবার দীর্ঘ দিন ধরে পৈতৃক সূত্রে দীঘিরপাড় মৌজার ৫১৭ নং খতিয়ানে ৭১৯ নং দাগের ৬০শতাংশ জমি ভোগদখল করে আসছে। তবে, জমির মালিকানা দাবি করে বিএনপি নেতা, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়া আজ সকালে ৩০ /৪০ জন লোক নিয়ে আমার আবাদকৃত ৬০ শতাংশ জমির পিঁয়াজ তুলে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ঘটনায় কৃষক মো. রুহুল আমিন ফকির বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি গ্রামের মৃত আব্দুর রসিদ ফকিরের ছেলে রুহুল আমিন ফকির পৈতৃক সূত্রে উপজেলার দীঘিরপাড় মৌজার ৫১৭ নং খতিয়ানে ৭১৯ নং দাগের ৬০ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। পৈতৃক সূত্রে প্রাপ্ত এ জমিতে প্রতি বছরের ন্যায় এ বছরও পিঁয়াজের আবাদ করেন তিনি।
পবিত্র রমজান উপলক্ষে মসজিদে ১০ দিনের এতেকাফে বসেন কৃষক রুহুল আমিন ফকির। এ সুযোগকে কাজে লাগিয়ে রবিবার সকালে শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া, একই ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত টেপু মিয়ার ছেলে কায়েস মিয়া, দীঘিরপাড় গ্রামের এলাহক মোল্যাসহ ৩০/৪০ জন লোক এসে জোর পূর্বক ওই আবাদি জমির পিঁয়াজ তুলে নিতে শুরু করে।
খবর পেয়ে এতেকাফ ভেঙ্গে ঘটনাস্থলে ছুটে যান কৃষক রুহুল আমিন। আবাদি জমির পেঁয়াজ তুলে নিতে বাধা দেয়ার চেষ্টা করন তিনি। এ সময় লুণ্ঠনকারীদের হুমকি ধামকিতে প্রাণ ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বৃদ্ধ কৃষক রুহুল আমিন ।
এ বিষয়ে বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন- জমিটি আমার মামার, এ জমি নিয়ে মামলা ছিলো।আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION