1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

বোয়ালমারীতে নানা আয়োজনে বিএনপির স্বাধীনতা দিবস পালন

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬১১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, বিএনপি নেতা মো. এনায়েত হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম রসূল বিশ্বাস, মো. আলম শেখ, যুবদল নেতা খন্দকার শামীম, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. শাহিন আনোয়ার, উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আহমেদ সোহেল, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, ছাত্রদল নেতা জাকারিয়া মোল্যা সুমন, জুয়েল প্রমুখ। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে দিবসটি উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION