1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

বোয়ালমারীতে বিএনপি নেতা মনিরুজ্জামানের বিজয় র‌্যালী ও আলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৪৮ Time View

স্টাফ রিপোর্টার: ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ আগস্ট বিকেলে বোয়ালমারী উপজেলার সামনে মেসার্স মা ড্রাগসের বিল্ডিংয়ের ছাদে বিজয় র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামাল। পরিচালনায় উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মামুন মৃধা মিরাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র দলের প্রচার সম্পাদক মোল্যা ফয়সাল, মধুখালী উপজেলা যুবদল নেতা তাজ আহমেদ, দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য বদিউজ্জামান বাবলু, দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবের হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি মনিরুজ্জামান মনির বলেন, দীর্ঘ ১৭ বছর গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলা সহ্য করে জনগণের কথা বলেছে বিএনপি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে বৃথা হতে দেওয়া যাবে না। সকল জাতায়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আসুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরীক্ষিত সৈনিক। দলের যাতে বদনাম সে কাজ আপনারা করবেন না। অফিস আদালত, বিশেষ করে থানার দালালি করবেন না। বিচার সালিশের নামে উৎকোচ গ্রহণের মাধ্যমে কাউকে হয়রানি করবেন না। নির্যাতিত মানুষের পাশে দাড়াবেন। তাদের সহযোগিতা করবেন। সামনে ভোটের মাঠে জনগণের ভোটাধিকার নিয়ে বিজয়ী হতে হবে। দল যাকে মনোনয়ন সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। তাহলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আলোচনা শেষে সফর সঙ্গীদের নিয়ে প্রয়াত উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION