
বোয়ালমারী প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন উৎসর্গ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা তাঁর উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাবো এবং বাংলাদেশকে ঘুষ, দুর্ণীতি মুক্ত করে ছাড়বো। মনে রাখবেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের ঠাঁই নেই। ফ্যাসিস্ট আ’লীগের দোসর বিএনএম ও ইগলের পক্ষে যারা কাজ করেছেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, ছাত্রদল, যুবদল থেকে বিএনপির হাল ধরেছেন তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র, কটুক্তি করবেন না। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি ও গণমানুষের নেতা সামসুদ্দিন মিয়া ঝুনু।
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বোয়ালমারী ওয়াবদা মোড়স্থ বিএনপির কার্যালয় হতে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু প্রমুখ।
বিভিন্ন স্তরের হাজার হাজার শোভাযাত্রায় অংশ নেয়।