1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বোয়ালমারীতে বিএনপির দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৪৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু-আরোগ্য ও সুস্থতা কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা বোয়ালমারী বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদসহ উপজেলার গুরুত্বপূর্ণ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু ।
বিএনপি এ নেতা ছাড়াও এতে অংশ গ্রহণ করেন সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান বাবু, খান মফিজুর কাদের মিল্টন, জাকির হোসেন চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জানা যায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শুক্রবার জুম্মার নামাজ শেষে বিএনপির পক্ষ থেকে সারাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদে সামসুদ্দিন মিয়া ঝুনুর তত্ত্বাবধানে এ দোয়ার আয়োজন করে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION