1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

ফরিদপুর জেলা এনসিপির আহবায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে ফুলেল শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলা এনসিপির নবঘোষিত কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)কে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছে তার নিজ জন্মস্থান বোয়ালমারীর স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী রেলস্টেশন সংলগ্ন এনসিপির কার্যালয়ের সামনে তাকে বরণ করে নেওয়া হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৮ ডিসেম্বর ১০০ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)কে আহবায়ক ও সাইফ হাসান খান সাকিবকে সদস্য সচিব করা হয়। এ ঘোষণার পর থেকেই তার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অপু ঠাকুর বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করি বাংলাদেশ উন্নত বিশ্বের মতো মাথা উঁচু করে দাঁড়াক। বক্তব্যে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা স্বরণ করে সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, উন্নয়নের জোয়ারের কথা বহুবার শোনা গেলেও বাস্তব চিত্র ভিন্ন। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এলাকায় এখনও ১১৭৬ বর্গ কিলোমিটার রাস্তা কাঁচা অবস্থায় রয়েছে। ফরিদপুর বিভাগ ঘোষণার কার্যক্রম এগোলেও এখনো একটি সরকারি বিশ্ববিদ্যালয় নেই। তার জন্মস্থান বোয়ালমারীর একমাত্র সরকারি কলেজে অর্নাস শাখা চালু হয়নি। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিন্ম; ডাক্তাররা নিজেরাই পর্যাপ্ত সেবার পরিবেশ পান না। এছাড়া মাদক প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং পরিবারগুলো এতে জর্জরিত। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য তিনি অবিরত কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION