
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদীতে মাওলানা বিল্লাল হোসেন ও জব্বার আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ মেটাতে শুক্রবার সকালে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সালিশ হওয়ার কথা থাকলেও বিল্লাল হোসেনের লোকজন সাড়ে ৮টায় সালিশ বৈঠকে হাজির হয়। প্রতিপক্ষ সময় মতো এসে দেখে তাদের ১০/১২ টি বসতবাড়ি দোকান ঘরে তালা দেয়া। সালিশ পক্ষের লোকজনের সাথে যোগাযোগ করে তালা দেয়ার কারণ জানতে চেষ্টা করে এবং তালা খুলে দেয়ার অনুরোধ করে। ঘটনার একদিন অতিবাহিত হওয়ার পরও তালা খুলে না দেয়ায় পরদিন ১৮ এপ্রিল সন্ধ্যায় ঘরমালিকরা তালা খুলে দোকানদারি শুরু করে। এ সংবাদ পেয়ে বিল্লাল হোসেনের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দোকানঘরে আক্রমণ করে। বাধা দিতে গেলে রিমন হোসেনসহ আরও অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন আছে। অবস্থা বেগতিক দেখে বিল্লাল গংরা পরিস্থিতি সামাল দিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে ষড়যন্ত্র করে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দোষারোপ করে আওয়ামী তকমা লাগিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাংচুর করে। অবশ্য বিভিন্ন সূত্রে জানা যায়, বিগত সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে চেয়ারম্যান মেম্বাররা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে তার পক্ষে কাজ করে। এলাকাবাসীর জানায়, জমিজমা বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করতে আওয়ামী বিএনপি দ্বন্দ্বের তকমা দিয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। এদিকে বিল্লাল হোসেন জানায়, প্রতিপক্ষের লোকজন আমাদের লোকজনকে বেদম প্রহর করে হাসপাতালে পাঠিয়েছে।