1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Title :
আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৮৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মো. গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে তিন লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার শেখর ইউনিয়নের ডোলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গাউস মোল্যা ভোরে মোটরসাইকেলে করে সহস্রাইল বাজারে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। পথে ডোলভিটা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে দুই পায়ে আঘাত করে। এতে তার দুই পা ভেঙে যায়। পরে তার সঙ্গে থাকা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলটি পাশের খাদে ফেলে দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION