1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৭৩৬ Time View
বোয়ালমারী  প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রায়পুর থেকে মেহেদী হাসান ওরফে আব্দুল্লাহ (২৩) নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যার দিকে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এক অভিযানে তাকে আটক করে। আটক আব্দুল্লাহ পৌরসভার ২নং ওয়ার্ড রায়পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, পৌর শহরের ডাকবাংলোর সামনে ‘ব্যাচেলর পয়েন্ট’ নামে কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিলসহ আব্দুল্লাহ বাড়িতে অবস্থান করছেন—গোপন সূত্রে এ খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরতার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তাকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত ৩টি মোবাইল ফোন।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ফেন্সিডিলসহ আটক আব্দুল্লাহ’র বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION