1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারী পৌর আ’লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৩৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তবে দিবসটিতে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আয়োজনে রালিটি ছিলো চোখে পড়ার মত।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে পৌর আওয়ামী লীগ। সকাল ৯টায় পৌরসদরের গোহাটা সংলগ্ন পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু‘র মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১০টায় বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম রেজা লিপন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিশাল এক শোক রালি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। রালিতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। র‌্যালী শেষে পৌরসভা কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবলীগের সভাপতি কামরুল শিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION