1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

আল-আরাফা আদর্শ মাদরাসার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৬৯৪ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিপুরের বোয়ালমারীর ধর্মীয় শিক্ষাঙ্গনে আলোচিত একটি নাম আল-আরাফা আদর্শ মাদরাসা। বোয়ালমারী পৌর সদরের আঁধারকোঠায় (গোরস্থান সংলগ্ন) ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটি হাঁটি-হাঁটি পা-পা করে প্রতিষ্ঠার অল্প কিছু দিনের মধ্যেই স্থানীয় শিক্ষাঙ্গণে বড় জায়গা করে নিয়েছে কেবল নিজেদের যোগ্যতা বা শিক্ষার গুনগত মানের কারণে। একটি শিশুকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে নৈতিক-মানবিক সহ যে সমস্ত শিক্ষা দেওয়া প্রয়োজন তার সবই মিলছে মাদ্রাসাটিতে। ফলে সচেতন অভিভাবকদের দারুণ ভাবে আকৃষ্ট করছে আল-আরাফা আদর্শ মাদরাসাটি। তাইতো বোয়ালমারীর মাটিতে মাদ্রাসাটিকে ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে গত রবিবার (৩১ ডিসেম্বর) এর বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক সেলিম রেজা লিপন। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমানের সভাপতিিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর খান মমিনুর রহমান-আব্দুস সামাদ খান,বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ ও পাঞ্জেরী মডেল মাদ্রাসার পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বাদশা মোল্যা,সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম মহু,সাতৈর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ,ব্যবসায়ী সরোয়ার হোসেন চৌধুরী দুলু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায়ী ও সমাজকর্মী মোহাম্মদ ওয়ালীউর রহমান রাসেল। আল আরাফা আদর্শ মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এখন আর আগের মত নেই। অতীতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল আদর্শ মানুষ তৈরির কারখানা। আর বর্তমানে সেগুলো শিক্ষিত-সচেন সমাজ তৈরি করতে পারলেও আদর্শবান প্রকৃত মানুষ তৈরী করতে পারছেনা। আল-আরাফা মাদ্রাসা সেই শুন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মেয়র প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION