1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে এসডিসির আয়োজনে শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সাতৈর ইউনিয়নের কাদিরদীতে শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অতিথিবৃন্দ নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এসডিসি-র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু এবং প্রবীন কমিটির সাতৈর ইউনিয়ন শাখার সভাপতি বিকাশ চন্দ্র কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিত পাল।

এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, “সমৃদ্ধি কর্মসূচির নানাবিধ সমাজ সংস্কার মূলক কার্যক্রম প্রশংসার দাবীদার। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ প্রবীন নির্বাচন ও তাদের সম্মাননা দেওয়ায় শিক্ষায় মানুষকে অনুপ্রাণিত করবে। একই সাথে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নতুন প্রজন্মকে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করবে।

এ বছর শ্রেষ্ঠ প্রবীণ নির্বাচিত হয়েছেন রামদিয়া গ্রামের বিকাশ কুমার কুণ্ডু, ডোবরা গ্রামের সৈয়দা তহমিনা শওকত, কাদিরদী গ্রামের মো. শামুসুদ্দিন মোল্যা, কাদিরদী গ্রামের বাসন্ত রানী সরদার ও বেড়াদী গ্রামের মো. লুৎফর ফকির।

এছাড়া শ্রেষ্ঠ সন্তান নির্বাচিত হয়েছেন- কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাদিরদী গ্রামের মো. দেলোয়ার হোসেন, সেরাপুর গ্রামের আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলী আকবার, রামদিয়া গ্রামের আছিয়া পারভীন, জয়নগর গ্রামের অমিত কুমার সাহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION