1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ

বোয়ালমারীতে ডক্ সাহেবের স্মরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হযরত শাহ্সুফী আব্দুল খালেক মুন্সী কাদরিয়া (ডক্ সাহেব) এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী রেলষ্টেশন সংলগ্ন খাঁজা বাবার আস্তানায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাউল কবি শাহাদাত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা ইছাপাশা বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল পাক দরবার শরীফের পরিচালক ইঞ্জি. মো. ওহিদুজ্জামান মুন্সী (নাঈম)। মহান সাধকের স্মরণ সভা আয়োজন করার জন্য উপস্থিত সভাপতি ও সকল ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান অতিথি বলেন, আপনারা সকলে জানেন গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার এই মহান সাধক ১২৭ বছর বয়সে ওফাত গ্রহণ করেন। পরবর্তীতে ইছাপাশা বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিলে তাঁর দাফন সম্পন্ন করা হয়। আপনাদের অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, ‘মহান সাধকের নির্দেশে দীর্ঘ ১০ বছর আমি দরবার শরীফ ও বাৎসরিক ওরশ মোবারক পরিচালনার দায়িত্ব পালন করে আসছি। দাদা হুজুরের ওফাতে আমি গভীর ভাবে শোকাহত। দাদা হুজুরের অনুপস্থিতিতে আগামী ৪ থেকে ৮ মার্চ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫দিন ব্যাপী ৪৬তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। দাদা হুজুরের সকল ভক্ত আশেকানদের নিয়ে পবিত্র ওরশ মোবারক পরিচালনা করতে পারি এ জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, আশরাফ আলী সিকদার পান্নু, শেখ আফসার উদ্দিন, কমান্ডার আব্দুর রশিদ, প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, মো. রেজাউল মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION