1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন হাবিবুর রহমান সবুজ

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৩০ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ ও ‘প্রোক্লামেশন অফ জুলাই’ রেজ্যুলেশনে জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে মঞ্চে এসে উপস্থিত হন কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসিবুল ইসলাম হাসিব, আরিফ সোহেল ও আশরেফাসহ অন্যরা।
সমাবেশে হাবিবুর রহমান সবুজ বলেন, জুলাই আন্দোলনের সময় ফরিদপুরে বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী গোষ্ঠীর সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিযেছে। এসব সশস্ত্র হামলার সাথে জড়িত অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো অনেকে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আন্দোলনে আহত অনেকে পারিবারিক কারণে থানায় মামলা করতে পারেনি। প্রশাসনের কাছে অনুরোধ, হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, ‘আগে দেশ সংস্কার নির্বাচন পরে। যদি কোন রাজনৈতিক দল বা কেউ উড়ে এসে জুড়ে বসে এই দেশ ও আমাদের নিয়ে ষড়যন্ত্র করতে চাই, তাহলে সেটা আমরা শক্ত হাতে মোকাবেলা করতে প্রস্তুত। বাংলাদেশ কোন দল বা কারও ব্যক্তিগত সম্পদ নয়, বাংলাদেশ ১৮ কোটি মানুষের সম্পদ। বাংলাদেশের মানুষ ও আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলে মিলেমিশে একসাথে বসবাস করতে।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে স্বাগত বক্তব্য দেন সোহেল রানা। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন হাসিব-আল ইসলাম, রিফাত রশীদ, আশরেফা, রাজেন্দ্র কলেজ শাখার প্রধান কাজী রিয়াজ, ফারহান আহসান অর্ণব, নাবিলা তালুকদার, তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, হাবিবুর রহমান সবুজ, শাহ মো. আরাফাত প্রমুখ।
সমাবেশ শুরুর পর মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছাত্র আন্দোলনে ফরিদপুরের ৮ শহীদের পরিবার ও আহতদের খোঁজখবর নেন হাসনাত আব্দুল্লাহ ও সাজিদ আলমসহ কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION