1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

ফরিদপুরে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৩৬ Time View

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধোপাকান্দি মাঠে রবিবার (১২ জানুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
প্রকল্পটির ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর রোকসানা পারভীনের সভাপতিত্বে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা।
প্রকল্পটির সহকারি ভ্যালু চেইন ফেসিলিটেটর মো. সোহানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া হোসেন, সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ আমিনুল ইসলাম, রাশেল আইপিএম কোম্পানির প্রতিনিধি মো. আশিকুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা নিরাপদ সবজি চাষে গুরুত্ব দিয়ে বলেন, এক সময় সবজি উৎপাদনে কৃষকরা ক্ষেতে মনগড়া রাসায়নিক স্যার ও কীটনাশক ব্যবহার করতেন। যা স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো কার্ড ও মালচিং পেপার সম্পর্কে জানতো না। এসডিসি ও উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও প্রণোদনা নিয়ে অনেকেই এখন সবজি ক্ষেতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করছেন। পোকা মাকড় দমনের জন্য ফেরোমন ফাঁদ, আঠালো হলুদ কার্ড ও জৈব বালাইনাশক ব্যবহার করছেন। এ পদ্ধতির মাধ্যমে সবজি উৎপাদনে খরচ কম এবং ফলন ভালো হয়। সবজির গুণগত মানও ভালো থাকে। যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই প্রকল্পের আওতায় বিষমুক্ত বিভিন্ন জাতের সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। প্রকল্পভুক্ত কৃষকদের পাশাপাশি নিরাপদ সবজি চাষে উৎসাহিত হচ্ছেন আশপাশের অসংখ্য কৃষক। মাঠ দিবসে প্রকল্পটির অন্যান্য কর্মকর্তাসহ এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION