1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে পাইপ বিনষ্ট ও জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮০ Time View

স্টাফ রিপোর্টার #
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়েছে। উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০০ মিটার পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়। বৃষ্টি উপেক্ষা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলাধীন পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বিল থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। অভিযানে একজনকে বালু উত্তোলনের অপরাধে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ৬০০ মিটার পাইপ জব্দ করে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION