1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Title :
ঘর আলোকিত রাখতে বৃষ্টির মধ্যেও দিন-রাত কাজ করছেন বিদ্যুৎকর্মীরা আলফাডাঙ্গায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল বোয়ালমারীতে প্রশিক্ষণ শেষে জামায়াতের কর্মী হলেন ১৩২ জন বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

ঘর আলোকিত রাখতে বৃষ্টির মধ্যেও দিন-রাত কাজ করছেন বিদ্যুৎকর্মীরা

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬২ Time View

মোঃ শাহিদুল ইসলাম: ঘর আলোকিত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো কিছুই তাঁদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। গ্রাহকদের বিদ্যুৎ-ভোগান্তি কমাতে দিন-রাত মাঠে কাজ করছেন তাঁরা।

ফরিদপুরের আলফাডাঙ্গায় টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্নসহ নানা সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন-রাত পরিশ্রম করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা।

এ বিষয়ে আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশীষ কুমার রায় বলেন, ‘বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে কিছু সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকদের ভোগান্তি যাতে দীর্ঘস্থায়ী না হয়, সে জন্য আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। দ্রুত সমস্যাগুলো সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি নিজেও বিদ্যুৎকর্মীদের সঙ্গে মাঠপর্যায়ে থেকে কাজ করছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোথাও বিদ্যুতের সমস্যা দেখা দিলে দ্রুত সেখানে গিয়ে তা সমাধানের চেষ্টা করছি। গ্রাহকদের দুর্ভোগ কমানো এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

বিদ্যুৎকর্মীদের এমন দায়িত্বশীলতা ও নিরলস পরিশ্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত সব সমস্যার সমাধান হয়ে স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION