1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বোয়ালমারীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্যাবের মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৪ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ সারাদেশে ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও যথাযথ ব্যবস্থা নেয়ার দাবীতে ফরিদপুরের বোয়ালমারীতে কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী শাখার আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৭.০২.২২) বেলা সাড়ে বারোটায় পৌর শহরের চৌরাস্তায় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের সামনে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলার সভাপতি মুহাব্বাত জান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল, কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপজেলা কমিটির যুগ্মসাধারন সম্পাদক নুরুল ইসলাম নুর, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু, পৌর সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ হোসেন মিয়া, সাধারন সদস্য মাসুদুর রহমান রানা, আল আমিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা বাজারে নিত্য প্রয়োজনীয় সব মালামাল লাগামহীন ভাবে দাম বাড়িয়ে বিক্রি করছে। সাধারন জনগণ বাজারে গিয়ে নাভিশ্বাসের হাক ছাড়ছে। খালি ব্যাগে বাড়ি ফিরছে দরিদ্র পরিবারের লোকজন। ব্যবসায়ীরা সয়াবিন তেল বিক্রি করছে ২০০ টাকা কেজি, নিন্মমানের চাল ৫০- ৫৫ টাকায় বিক্রি করছে। কাঁচা মালের দাম ক্রমাগত বেড়েই চলছে। নিত্য প্রয়োজনীয় মালামালের দাম সঠিকভাবে রাখার জন্য প্রশাসনের প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে বলে মনে করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION