1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই—মাহমুদা ক্রিক

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৬২০ Time View

জাকির হোসেন বোয়ালমারী ফরিদপুরঃউন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।কেননা তিনি ভোগের নয় ত্যাগের রাজনীতি করেন। বাংলাদেশের কোথাও তার নামে একখন্ড জমি নেই। ধানমন্ডির পৈত্রিক বাড়িটিও জননেত্রী শেখ হাসিনা দান করে দিয়েছেন মানবতার কল্যাণে। তিনি দিতে জানেন,নিতে জানেননা। এই মানবতাবাদী, মমতাময়ী, নির্লোভ, অদম্য সাহসী মায়ের পক্ষেই সম্ভব এ দেশের সব অসম্ভবকে জয় করা। পদ্মা সেতু,ঘরে ঘরে বিদ্যুৎ, মেট্রোরেল,কর্ণফুলি টানেল,বিধবা-বয়স্ক ভাতা,ভূমিহীনদের জমি-বাড়ি যিনি উপহার দিয়েছেন সেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে তার দল আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগকে সর্বত্র ছড়িয়ে দিন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই মাঠে-ময়দানে কাজ করুণ। কথাগুলো বলেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,ফরিদপুর-১ আসনের কৃতি সন্তান প্রগতিশীল নারী নেত্রী মাহমুদা বেগম কৃক। তিনি বৃহস্পতিবার (১৪ জুলাই)বোয়ালমারী উপজেলার সাতৈর সিনিয়র আলিয়া মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাতৈর,ঘোষপুর,ময়না এই তিন ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি চামেলি আক্তার এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম,সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া,সহসভাপতি আঞ্জুআরা বেগম,সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার ইভা,মানব সম্পদ বিযয়ক সম্পাদক রুনা আক্তার,সমাজ কল্যাণ সম্পাদক নাসিমা আক্তার সহ সাতৈর,ঘোষপুর ও ময়না ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের পক্ষে অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ফরিদপুর-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা আওয়ামী লীগের কমিটি গঠনের ঘোষণা দিয়ে মাহমুদা বেগম কৃক বলেন,এ জনপদের একজন নারীকেও মহিলা আওয়ামী লীগের বাইরে রাখবোনা ইনশাল্লাহ।কারণ আগামীতে মহিলা আওয়ামীলীগই সংসদে ফরিদপুর-১ আসনের প্রতিনিধিত্ব করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION