1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

সন্ত্রাসীরা কুপিয়েছে মুরাইলের খান জাহান মোল্যাকে

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯৫০ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের খান জাহান মোল্যা এলাকার একদল সন্ত্রাসীরা মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খান জাহান মোল্যা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের জালাল বিশ্বাস, হোচেন বিশ্বাস ও হাচান বিশ্বাস।
জানা যায়, ১৭ জুলাই খান জাহান মোল্যা মসজিদে এশার নামাজ পড়ে রাত পৌনে ১০টার দিকে বাড়িতে ফেরার পথে মোহম্মদ এর বাড়ির নিকট পৌছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা ৬/৭ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লোহার পাইপ ইত্যাদি দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। খান জাহান মোল্যার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন খান জাহান মোল্যাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তরা আড়ালে থেকে চিকিৎসাধীন খান জাহান মোল্যার চিকিৎসাসহ নানাবিধ অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আত্মগোপনে থাকায় অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION