1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

বোয়ালমারীতে জমিজমা নিয়ে এক পক্ষের হামলায় আহত ৪

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৪১ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে এক পক্ষের আক্রমণে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠালে আদালত দুই জনের জামিন মঞ্জুর করেন। বাকি দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বাউরকান্দি গ্রামের সেবক চন্দ্র গাইনের সঙ্গে একই গ্রামের পবিত্র বাড়ৈই, পংকজ বাড়ৈই, রাম বাড়ৈই গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গত ১৬ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে উক্ত আসামীগণসহ ১৯/২০ জন রামদা, ছেনদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সেবক চন্দ্র গাইনের বাড়ি গিয়ে হামলা চালায়। হামলায় সেবক চন্দ্র গাইন, তার ছেলে শ্যামল গাইন, অনিমা গাইন ও শাশুড়ি গোলাপি আঘাতপ্রাপ্ত হন। এ সময় অনিমা গাইনের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং বাড়িতে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের মধ্যে তিন জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেবক চন্দ্র গাইন বাদি হয়ে ১৮ জুলাই ১১ জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে বোয়ালমারী থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠালে আদালত দুই জনের জামিন মঞ্জুর করেন। বাকি দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কবির আহমেদ বলেন, ১৮ জুলাই এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছিল। আদালত দুই জনের জামিন মঞ্জুর করেছে। বাকি দুই জন বর্তমানে কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION