1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে ১২শত ৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৬ Time View
১২ শত ৯৫ পিস ইয়াবাসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ী।

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ১২ শত ৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকির পাড়ার মোঃ মুন্নু ফকির এর বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে র‌্যাব।
আটককৃত মাদক কারবারিরা হচ্ছে বোয়ালমারী পৌরসদরের শিবপুর গ্রামের মো বাবুল কাজীর ছেলে মো. রবিউল ইসলাম রবীন (২৯) ও কাদিরদী গ্রামের মুন্নু ফকিরের ছেলে মো. রাব্বি ফকির (১৯)। এ সময় তাদের হেফাজতে থাকা ১২ শত ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারের ব্যবহৃত সিমসহ ২টি মোবাইল জব্দ করা হয়।
র‌্যাব-৮ সূত্রে জানা যায়, র‌্যাব ফরিদপুর ক্যাম্প গোয়েন্দ সূত্রে জানতে পারে যে মো. রবিউল ইসলাম রবীন দীর্ঘ দিন যাবত ফরিদপুরের বোয়ালমারী কাদিরদী এলাকায় শশুর বাড়িতে থেকে খুচরা ও পাইকারি মূল্যে অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধ্যান করে ঘটনার সত্যতা পায়।
র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাতে পারে রবিবার (৪ সেপ্টেম্বর) মো. রবিউল ইসলাম রবীন বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবার একটি বড় চালান নিয়ে কাদিরদীর ফকির পাড়ায় অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে রবীন ও রাব্বি ফকিরকে ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে আটকৃতদের জব্দকৃত মালামালসহ বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৫। সোমবার দুপুরে ওই ২ মাদক কারবারিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION